সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনায় ফের প্রাণহানি

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

দেশে দীর্ঘ সময় পর আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) ২৪ ঘণ্টায় দুইজন নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। তবে একই সময় সুস্থ হয়েছেন মাত্র ৩ জন।

মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন ঢাকার এবং অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দেশে করোনাভাইরাসে সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন মোট ২৯ হাজার ৫০২ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

মহামারির সূচনায় ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ওই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর বিভিন্ন পর্যায়ে সংক্রমণ ও মৃত্যুহার ওঠানামা করেছে। সর্বোচ্চ মৃত্যু হয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দিনে ২৬৪ জন করে।

দীর্ঘ সময় স্থিতিশীল থাকার পর চলতি বছরের ৫ জুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে করোনার ফের উপস্থিতি জানান দেয়। সর্বশেষ ১৩ জুনে এসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইজনে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।


এই বিভাগের আরো খবর