সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বণ্টন

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বণ্টন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। উপজেলায় মোট ৩৮৫জন দুঃস্থদের মাঝে দুই কেজি করে কোরবানির মাংস বণ্টন করা হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ৯টায় উপজেলার মূলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বণ্টন করেছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সিনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: জাকারিয়া, সহকারী কর্মসূচি কর্মকর্তা শাহজাহান সিরাজ, মূলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাসুদুল ইসলাম, সিনিয়র শিক্ষক এস এম জিহাদুল ইসলাম প্রমূখ। এদিকে কোরবানির মাংস পেয়ে উপকারভোগীরা সকলে খুব খুশি হয়েছেন।
সিনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, প্রতি বছর কোরবানী ঈদ এলে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কোরবানী কর্মসূচির আওতায় দু:স্থদের মাঝে মাংস বণ্টন করা হয়। এ বছর ফকিরহাট উপজেলায় মোট ৩৮৫জনকে দুই কেজি করে কোরবানির মাংস বণ্টন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর