Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১৮

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২১৫ Time View

বিদেশ : দক্ষিণ গাজায় স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর বুধবার ইসরায়েলি বোমা হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা ওয়াফা অনুসারে, খান ইউনিসের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়। ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ খান ইউনিসের কিজান আল-নাজ্জার এলাকা এবং গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলের বাড়িঘরেও গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন দুটি তাঁবুতে আঘাত করেছে। সেখানে পূর্ব খান ইউনিসের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নারী ও শিশুসহ কয়েক ডজন ফিলিস্তিনি বাস করছিল।
হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত দুই জনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে এবং ১ লাখ ২৫ হাজার ৩৪১ জন আহত হয়েছে। চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ৪৩৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১৮

Update Time : ১২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫