সর্বশেষ :
বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে ঝরলো ৫ প্রাণ

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ জুন, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ২ জন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানিয়েছেন, “মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। তবে যাত্রীবাহী সেই বাসটি পালিয়ে গেছে।”

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, “ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।”


এই বিভাগের আরো খবর