Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই-তিনটি দল ছাড়া নির্বাচনের বিষয়ে সব দল একমত: জয়নুল আবদিন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২৯৫ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল হচ্ছে বিএনপি। বিএনপিকে অবহেলা কেন করছেন? দুই থেকে তিনটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে একমত। যারা একমত না, এদের মধ্যে কেউ কেউ এখনও নিবন্ধন পায় নাই, কেউ কেউ আবার নিবন্ধন ফিরে পাচ্ছেন। তিনি বলেন, নিবন্ধন নেন দেশের সেবা করেন। আমরা দোয়া করি- আপনাদের জন্য যে দোয়ায় আপনারা ড. ইউনূস সরকারকে বোঝান যে, নির্বাচন অনতিবিলম্বে দরকার। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি নির্বাচন না হয় সংসদ না থাকে, আমরা করিডর নিয়ে কথা বলতে পারবো না, বন্দর নিয়ে কথা বলতে পারব না- এসব বিষয় নিয়ে আমরা তো কথা বলবো সংসদে। আইন শৃঙ্খলা ফেরাতে আমরা তো কথা বলবো সংসদে। বাজেটে কালোটাকা সাদা করার কথা বলবো তো সংসদে। এ সব বিষয়ে কথা বলার জন্য দরকার এই মুহূর্তে পার্লামেন্ট দরকার। কারণ আপনারা নির্বাচিত সরকার নয় আপনারা বিপ্লবের সরকার। আমরা আপনাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, দয়া করে বিশ্বাস রেখে ডিসেম্বরে নির্বাচন দিন। ফারুক বলেন, সংস্কার করতে তো বেশি সময় লাগার কথা নয়, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বহু উদাহরণ আছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান। যার ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এটা করতে কি বেশি সময় লেগেছে? সাহাবুদ্দিনও তো তিন মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছে। আপনার তো ৯ মাস অতিবাহিত হয়ে গেলো।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

দুই-তিনটি দল ছাড়া নির্বাচনের বিষয়ে সব দল একমত: জয়নুল আবদিন

Update Time : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫