Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা দেশে এসেই অনুশীলনে যোগ দিলেন

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৬৮ Time View

গত সোমবার সকাল সাড়ে ১০টায় হামজা চৌধুরীকে বহনকারী বিমান ঢাকায় পৌছার কথা ছিল। বেলা ১১টার দিকে সেই বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অপেক্ষামাণ গণমাধ্যমকর্মীদের ফাঁকি দিয়ে এই তারকা ফুটবলার চলে আসেন হোটেলে। লম্বা বিমান যাত্রার ধকল সামলাতে হামজা হোটেলে বিশ্রাম নিতে পারতেন। তবে তিনি তা করেননি। গত সোমবার বিকাল ৫টা থেকে দলীয় অনুশীলনে যোগ দেন হামজা। সতীর্থদের সঙ্গে কয়েক ঘণ্টার নিবিড় অনুশীলন শেষে আবার ফেরেন হোটেলে। হামজাকে এক নজর দেখার জন্য গুটিকয়েক দর্শক বিমানবন্দরে যান। তবে ভিড় ছিল বিকালের অনুশীলনকে ঘিরে। এদিনই প্রথম জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা। এর আগে ভারত ম্যাচের জন্য এসে এক দিনের অনুশীলন করেছিলেন কিংস অ্যারেনায়। এবার হামজাকে আগের তুলোনায় কিছুটা লম্বা সময় পাওয়া যাবে। এশিয়ায়ন কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হবে ১০ জুন। ৩০ মে থেকে শুরু হয় অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২৬ জনের দল ঘোষণা করে। হামজা যোগ দিলেন, তবে এখনো যোগ দেননি সামিত সোম। আজ বুধবার তার ঢাকায় আসার কথা রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হামজা দেশে এসেই অনুশীলনে যোগ দিলেন

Update Time : ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫