সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

এবার ঈদযাত্রায় কোনও অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। অনভিজ্ঞ কোনও চালক রাখা যাবে না। তাছাড়া চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে মালিকরাও একমত হয়েছেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে। তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, যাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনও ঝামেলা হলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন। রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারা দেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর