Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের ১০-১৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • Update Time : ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২১০ Time View

আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই থেকে বেতনগ্রেড-ভেদে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএল যাওয়ারি আগে সবশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে একই হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরাসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের ওপর এই ‘বিশেষ সুবিধা’ পাবেন। তবে যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না। জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনও গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ জন্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীদের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশের (অর্ধেক) ওপর এই ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। তবে বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এই ‘বিশেষ সুবিধা’ পাবেন না।

Tag :
About Author Information

জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের ১০-১৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Update Time : ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫