Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দ্বিতীয়বার কাঁপলো করাচি

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৪৭ Time View

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বন্দরনগরী করাচি।সোমবার সকালের এ ভূকম্পন অনুভূত হয়। যা গত ২৪ ঘণ্টায় শহরটিতে দ্বিতীয়বার মতো ভূকম্পনের ঘটনা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যদিও এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে গতকাল সোমবার সকালের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। এর উৎসস্থল ছিল কায়েদাবাদ এলাকার কাছাকাছি এবং ভূমিকম্পটি ছিল অল্প গভীরতায়। পাকিস্তান আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পটি ছিল মৃদু প্রকৃতির। তবে এটি শহরের বেশ কয়েকটি অংশে স্পষ্টভাবে অনুভূত হয়েছে। গতকাল সোমবার সকালের এ কম্পনের আগে গত রোববার দিবাগত রাত ১টা ০৬ মিনিটে আরেকটি ভূমিকম্প আঘাত হানে শহরটিতে। সেটিরও রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২ এবং এর উৎসস্থল ছিল গাদাপ টাউন। সে সময় খোকরাপার, মালির, লান্ধি, কায়েদাবাদ, ফিউচার মোর, গুল আহমেদ এবং হাসপাতাল চৌরাঙ্গী এলাকায় কম্পন অনুভূত হয়।
জনমনে আতঙ্ক:
দুই দিন ধরে টানা কম্পন অনুভূত হওয়ায় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই দ্রুত বাসাবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল্লাহু আকবার’ ধ্বনির মাঝে মানুষ ভীত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

বিশেষজ্ঞদের পরামর্শ:
ভূমিকম্প বিশেষজ্ঞরা এ কম্পনগুলোকে নিম্নমাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবে, একটানা তিনবার কম্পন অনুভব হওয়ায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা। করাচি একটি টেকটনিক সীমার কাছাকাছি অবস্থিত এবং অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে এ শহরটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।

সরকারের নির্দেশনা:
ঙ্গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান;

ঙ্ঘর ও অফিসে ভূমিকম্প নিরাপত্তা নির্দেশনা মেনে চলা;

ঙ্জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা নেওয়া।

করাচির বাসিন্দাদের পরামর্শ দেওয়া হচ্ছে- যেন তারা শান্ত থাকেন, সতর্ক থাকেন এবং ভূমিকম্প মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

২৪ ঘণ্টায় দ্বিতীয়বার কাঁপলো করাচি

Update Time : ০১:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫