Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে আগুন, জার্মানিতে নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৭০ Time View

বিদেশ : জার্মানির হামবুর্গ শহরের একটি হাসপাতালে রাতে আগুন লাগার ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এ সময় বেশ কয়েকজন বয়স্ক রোগীকে নিরাপদে সরিয়ে নিতে হয়। স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ রোববার এ তথ্য জানিয়েছে। অগ্নিনির্বাপণ বিভাগ বলেছে, মারিয়েনক্রাঙ্কেনয়াউস হাসপাতালের একটি বার্ধক্য ওয়ার্ডের কক্ষে আগুন লাগলে প্রায় ৩৪ জন আহত হন। এ ছাড়া অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম অনেক রোগীকে করিডর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন অন্যান্য রোগীদের কক্ষে ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপণর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

হাসপাতালে আগুন, জার্মানিতে নিহত ৩

Update Time : ০১:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫