Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুশফিক-মাহমুদউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৪৯ Time View

আমিনুল ইসলাম বুলবুল গতকাল রোববার পড়ন্ত বিকেলে হুট করেই হাজির হন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে (বিএসজেএ)। সেখানে সবার সঙ্গে প্রাণবন্ত আড্ডা দিয়েছেন। আড্ডার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে টুকটাক কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি। এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুল জানালেন নতুন এক তথ্য। আন্তর্জাতিকমানের কোচ হতে চান জাতীয় দলের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ। মুশফিক সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী, জানালেন বুলবুল। বিসিবির নতুন সভাপতি বলেন, ‘আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করব, ইনশাআল্লাহ।’ বাংলাদেশের ক্রিকেটারদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা নতুন কিছু নয়। খালেদ মাহমুদ সুজন তাদের মধ্যে অন্যতম। ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ সফল কোচ। কোচিংয়ে নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার, তালহা জুবায়েররাও। তবে আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের কোনো কোচ এখনও নিজের নাম দাঁড় করাতে পারেননি। মুশফিক-মাহমুদউল্লাহরা তাদের তারকাখ্যাতি দিয়ে কি সেই জায়গায় পৌঁছতে পারবেন? সময়ই হয়তো বলে দিবে এই প্রশ্নের উত্তর।

Tag :
About Author Information

জনপ্রিয়

কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুশফিক-মাহমুদউল্লাহ

Update Time : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫