সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যমুনা অভিমুখে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিলে পুলিশের বাধা

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েছেন বিক্ষোভকারীরা। রোববার সকাল সাড়ে ১০টার পর জাতীয় প্রেসক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। পরে কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নেন তারা। গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে তথ্য আপা প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, তথ্য আপাদের আগে চার দফা দাবি থাকলেও এখন দুই দফা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রকল্পে কর্মরত সব জনবলের জন্য সমগ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।


এই বিভাগের আরো খবর