সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চাকরি অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। একইসঙ্গে অধ্যাদেশ বাতিলের পাশাপাশি আরও অন্যান্য কঠিন দাবি যুক্ত করা হবে বলেও জানান তারা। রোববার তিন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার আগে সচিবালয়ের বাদাম তলায় জমায়েত হয়ে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার বেলা ১২টার কিছু আগে সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ উপদেষ্টা ফওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে স্মারিকলিপি দেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় নুরুল ইসলাম বলেন, সরকারের তিন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার পর আমরা ভূমি সচিবের সঙ্গে যোগাযোগ করবো, কথা বলবো। তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা দেশে এলে তার সঙ্গে কথা বলে একটা ফলাফল দেবেন। রবিবারের মধ্যে আমাদের একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। এ জন্য আমরা কর্মসূচি কিছুটা শিথিল করে স্মারকলিপি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছি। ঐক্য ফোরামের এই নেতা বলেন, সারা দেশের ১৮ লাখ সরকারি কর্মচারীর জন্য আমাদের মেসেজ হলো, আমরা বিকালে যে কর্মসূচি দেবো, আপনারা দেশব্যাপী সেই কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা আরও কঠিন কঠিন দাবি যুক্ত করে একযোগে আন্দোলন করবো।


এই বিভাগের আরো খবর