Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৭৫ Time View

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ। জিও নিউজ জানিয়েছে, এই সিরিজের প্রাথমিক সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তা পাঠানো হয়েছে পিসিবির কাছে অনুমোদনের জন্য। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল রওনা দেবে ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে। যুক্তরাষ্ট্রে আগামী ৩১ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে একটি একদিনের সিরিজও।

Tag :
About Author Information

জনপ্রিয়

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে

Update Time : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫