সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্যটন ভিসায় দুবাইয়ে গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেপ্তার ৪১

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

বিদেশ : দুবাই পুলিশের একটি বিশেষ অভিযানে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত একটি সঙ্ঘবদ্ধ চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে একটি হোটেলে অবস্থান করছিল বলে জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটিকে তারা ভিক্ষা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। এ ছাড়া গ্রেপ্তার সবাই আরব নাগরিক বলে জানিয়েছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের ‘আল-মিসবাহ’ নামের বিশেষ অভিযানে ধৃতদের কাছ থেকে ৬০ হাজার দিরহামের বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই অপারেশন পরিচালনা করে দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতাধীন ‘ডিপার্টমেন্ট অব সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফিনোমেনা’। এক নাগরিক জরুরি নাম্বার ৯০১ কল সেন্টারে ফোন করে কয়েকজন ব্যক্তিকে তাসবিহ ও প্রার্থনার আনুষঙ্গিক সামগ্রী বিক্রির ছলে মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখার তথ্য দেন। এরপর মনিটরিং ও অ্যানালিসিস সেকশন ঘটনাস্থলে নজরদারি শুরু করে এবং তিনজন আরব নাগরিককে পণ্য বিক্রির ছলে সহায়তা চাওয়ার সময় হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা একটি বৃহৎ সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ। পরে পুলিশ সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আরো ২৮ জনকে আটক করে। পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করার সময় আরো ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই একটি সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্রের অংশ বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অনেক সময় ধর্মীয় উৎসব ও ছুটির দিনগুলোকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি পেশাদার ও প্রতারণামূলক কৌশলে মানুষের সহানুভূতি আদায় করে ভিক্ষা করে থাকে, যা সংযুক্ত আরব আমিরাতে একটি শাস্তিযোগ্য অপরাধ।


এই বিভাগের আরো খবর