Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ভারতে ৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৬৭ Time View

বিদেশ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মুষলধারে মৌসুমি বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। এতে আসাম রাজ্যে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা গতকাল শনিবার গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে অনেক শহরাঞ্চলে বন্যা দেখা দেওয়ায় আসামের ১২টি জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে পরিস্থিতি বিশেষভাবে খারাপ ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে শহর কর্তৃপক্ষ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গুয়াহাটির বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সরকার উদ্ধারকারী দল মোতায়েন করেছে। আমরা গত তিন দিন ধরে আসন্ন পরিস্থিতি পর্যালোচনা করছি। খাদ্য সহায়তা হিসেবে চালের সরবরাহ পাঠানো হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বার্ষিক বর্ষা মৌসুম শুরু হয়। এ সময় তীব্র গ্রীষ্মের তাপ থেকে মুক্তি মেলে। তবে এটি প্রায়শই ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞও বয়ে আনে। সামপ্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। প্রবল বৃষ্টিপাতের ফলে শক্তিশালী ব্রহ্মপুত্র নদ ও এর উপনদীগুলোসহ এই অঞ্চলের নদীগুলো তাদের তীর ভেঙে প্লাবিত হচ্ছে। দক্ষিণ এশিয়া ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সামপ্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট নন যে, উষ্ণায়নের ফলে অত্যন্ত জটিল বর্ষা কীভাবে প্রভাবিত হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বন্যায় ভারতে ৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

Update Time : ০১:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫