সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ১৯

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।  ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল, তার মধ্যে ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে।

হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,

ট্রলারটি যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল। প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ।

জানা গেছে, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসান চর থেকে ছেড়ে আসে। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসছিল। ট্রলারে রোহিঙ্গা, আনসার বাহিনীর সদস্য ও পুলিশের লোক ছিল।


এই বিভাগের আরো খবর