সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আত্মহত্যার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ, ৬ দফা দাবি

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরম্নজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেফতারসহ ছয়দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নিপীড়ণের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। আজকের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা এই আত্মহত্যায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্স্নোগান দিতে থাকেন।পরবর্তীতে বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো, এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে, দ্বিতীয় দাবি অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রম্নত গ্রেপ্তার করতে হবে, তৃতীয় দাবি হলে জরম্নরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে সহায়ী বহিষ্কার করতে হবে, চতুর্থ দাবি হলো ভিক্টিমের পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে, পঞ্চম দাবি বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং আমাদের সর্বশেষ দাবি হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এসব দাবিদাওয়া ২৪ ঘন্টার মধ্যে মানা না হলে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দিবো, পাশাপাশি ভিসি ভবন ঘেরাও করবো।


এই বিভাগের আরো খবর