Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে আরো ইহুদি বসতির অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১০৫ Time View

বিদেশ : অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতির অনুমোদন দেওয়া হয়েছে—যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সমপ্রসারণ। ইসরায়েলি মন্ত্রীরা এই খবর জানিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানিয়েছেন, এদের মধ্যে অনেক বসতি ইতিমধ্যে ‘আউটপোস্ট’ হিসেবে গড়ে উঠেছে—যেগুলো আগে সরকারের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল। এবার সেগুলোকে ইসরায়েলি আইনের আওতায় বৈধতা দেওয়া হবে। বসতি স্থাপন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখা হয়, যদিও ইসরায়েল তা মানে না। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ‘এই সিদ্ধান্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা বন্ধ করবে, যা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে।’ অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্সি এই পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আখ্যায়িত করেছে। ইসরায়েলি বসতিবিরোধী সংস্থা ‘পিস নাউ’ বলেছে, এই নতুন বসতিগুলো পশ্চিম তীরের ভূ-প্রকৃতি নাটকীয়ভাবে পরিবর্তন করে দখলদারি আরো গভীর করবে। উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। তখন থেকে প্রায় ৭ লাখ ইহুদি ওই এলাকায় ১৬০টির বেশি বসতিতে বসবাস করছে, যা ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে আসছে। সূত্র : বিবিসি

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পশ্চিম তীরে আরো ইহুদি বসতির অনুমোদন

Update Time : ০১:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫