Dhaka ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফুল ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১২৭ Time View

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। দল হারলেও এই ম্যাচে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম। গত বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান শরিফুল। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে স্বাগতিক দলের ফখর জামানকে মাত্র ১ রানে আউট করে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫০ উইকেট শিকারের স্বাদ নেন শরিফুল। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি হাঁকানোর তালিকায় আগে থেকে আছেন মাত্র তিনজন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট যাদের-
১. সাকিব আল হাসান (১৪৯ উইকেট)
২. মোস্তাফিজুর রহমান (১৩৪ উইকেট)
৩. তাসকিন আহমেদ (৮২ উইকেট)
৪. শরিফুল ইসলাম (৫১ উইকেট)

Tag :
About Author Information

জনপ্রিয়

শরিফুল ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন

Update Time : ০১:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫