Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানইউ আসিয়ান অল-স্টারসের বিপক্ষেও জয়ের দেখা পেলো না

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৩৪ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা মোটেও ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে (টেবিলের ১৫তম) থেকে লিগ শেষ করেছে রেড ডেভিলরা। গত বুধবার মালয়েশিয়ায় এসেও হেরেছে ম্যানইউ। কুয়ালালামপুরে আসিয়ান অল-স্টারসের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে রুবেন অ্যামোরিমের দল। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রাগে-ক্ষোভে ম্যানইউর ফুটবলারদের লক্ষ্যবস্তু বানিয়ে দুয়োধ্বনি দিয়েছেন সমর্থকরা। আসিয়ান অল স্টারসের কাছে প্রীতি ম্যাচেও হেরে যাওয়ার অর্থ হলো- সামনের দিনগুলোতেও ম্যানইউর জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। ম্যানইউ কোচ অ্যামোরিম সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময় দোষী বোধ করি। আমি আগের ম্যাচেও বলেছি। দলের পারফরম্যান্সের জন্য আমি সবসময় দায়ী। আমি প্রথম দিন থেকেই এখানে, আমি দায়ী। তারপর সমর্থকদের দুয়ো শোনা – এটা হয়তো আমাদের দরকার ছিল। কারণ আমরা প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ হারলেও তারা সবসময় আমাদের পাশে ছিল। হয়তো তারা যেভাবে আমাদের খেলতে দেখেছে, সেটা কাজ করছে না বলে তাদের আচরণ পাল্টেছে। তবুও আমি অনুভব করেছি, খেলা শেষে যখন আমরা মাঠ ছাড়ছিলাম, তখনও সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। আবার দেখা হবে আগামী মৌসুমে।’ তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কোনো চোট পাইনি। কিছু খেলোয়াড় ঝুঁকিতে ছিল, কিন্তু আমরা সব সমর্থকদের সম্মান জানাতে চেয়েছি, তাই সবাইকে খেলাতে চেয়েছি। আমাদের এসব ম্যাচ জেতা উচিত, কিন্তু আমরা এগিয়ে যাব।’ চলতি মৌসুমে ম্যানইউ আরও একটি ম্যাচ খেলবে। তারপর খেলোয়াড়রা গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাবে। অ্যামোরিমের দল আজ শুক্রবার হংকং জাতীয় দলের মুখোমুখি হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

ম্যানইউ আসিয়ান অল-স্টারসের বিপক্ষেও জয়ের দেখা পেলো না

Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫