সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, নিম্নচাপটি আজ রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। তিনি জানান, এই লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। কিছুটা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে, দেশে মৌসুমি বায়ু এবার অনেক আগে চলে এসেছে। তাই এটি শক্তি সঞ্চয় কিংবা সাগরে বেশিক্ষণ থাকতে পারছে না। তাই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই। আফরোজা সুলতানা আরও জানান, যদি মৌসুমী বায়ু কিংবা বর্ষা আগে না আসতো তাহলে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চার করতে পারতো। সাগরে সাধারণত আন্দামান বা দক্ষিণ পাশে লঘুচাপ তৈরি হলে সেগুলো ঘূর্ণিঝড় হয় এবং তীব্র রূপ ধারণ করে। এই লঘুচাপটি সেই পরিবেশে তৈরি হয়নি। তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছি না। এদিকে, নিম্নচাপের প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত ও সঙ্গে দমকা হাওয়া বৃহস্পতিবার দিনভর এবং আগামী শুক্রবারও অব্যাহত থাকতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর