Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ  কর্মসূচির উদ্ধোধন করেন কাজী শিপন 

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৬৬ Time View
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্ধোধনে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪, আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, ফ্যাসিষ্ট দোষর এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত এমন ব্যক্তিকে দলে সদস্য করা যাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে দলীয় নেতাকর্মীদের প্রতি।

উপজেলা  ও পৌর বিএনপির আয়োজনে এ উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।  জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, প্রাথমিকভাবে মোরেলগঞ্জে ৫০ হাজার ও পরবর্তীতে শরণখোলা ও মোরেলগঞ্জ এ দুই উপজেলায় দেড় লাখ সদস্য ফরম পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ  কর্মসূচির উদ্ধোধন করেন কাজী শিপন 

Update Time : ০৭:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫