Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারুণ্যের সমাবেশে’ নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ২৪১ Time View

রাজধানীর নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ করতে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিলিত হচ্ছে । এই সমাবেশে যোগ দিতে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল দেখা যায়। জনসমুদ্রে রূপ নিয়েছে নয়াপল্টন এলাকা। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার, আবার কারও হাতে শোভা পাচ্ছে ফেস্টুন। কেউ কেউ আবার নেচে-গেয়ে স্লোগানে-স্লোগানে কর্মসূচিতে যোগ করেছেন প্রাণচাঞ্চল্য।

বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানা গেছে।

এর আগে, গত ২৬ মে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে জানান আয়োজকরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

সংবাদ সম্মেলনে ফরিদপুর নাগরিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বর্জনের ঘোষণা

‘তারুণ্যের সমাবেশে’ নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

Update Time : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫