Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হয়ে আজহার বললেন ‘এখন মুক্ত, এখন স্বাধীন’

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ২৪০ Time View

দীর্ঘ ১৩ বছর পর মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়ে আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে বক্তব্যে রাখলেন। বক্তব্যেই তিনি জুলাই যোদ্ধাদের ধন্যবাদ দেওয়াসহ অনেক প্রসঙ্গে কথা বলেন।

বুধবার সকালে শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,

“জুলাই যোদ্ধাদের ধন্যবাদ। ৩৬ জুলাইয়ের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি মুক্তি পেয়েছি। তাদের অক্লান্ত আন্দোলন ও পরিশ্রমের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছিল। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। এতদিন ন্যায়বিচার ছিল না।”

বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীসহ জামায়াতের যেসব নেতাকে যুদ্ধাপরাধের নামে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যা করা হয়েছে তাদের সবাইকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে এসব মিথ্যা মামলা ও হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে সবাইকে তিনি আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এজন্য এখন আর কথা বলব না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।

এর আগে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ মেডিকেলের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

কারামুক্ত হয়ে আজহার বললেন ‘এখন মুক্ত, এখন স্বাধীন’

Update Time : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫