সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১২

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ মে, ২০২৫

বিদেশ : ইউক্রেনজুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে  রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া কিয়েভের পশ্চিমে ঝিতমিরে নিহত হয়েছে তিনজন শিশু। এক বিবৃতিতে খমেলিনতস্কির আঞ্চলিক প্রধান সেরহি তিউরিন বলেছেন, রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। তিনি জানান, রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউজ ধ্বংস হয়েছে এবং অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়ভের আঞ্চলিক প্রধান মিকোলা কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলিতে রুশ হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রুশ হামলায় ১১ জন আহত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় ২৪ মে রাত ৮টা হতে ২৫ মে রাত ১২টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের ৯৫টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর