সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করল ভিয়েতনাম

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বিদেশ : ভিয়েতনাম সরকার দেশে টেলিগ্রাম অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে। টেলিগ্রাম ব্যবহারকারীদের দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা না করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে টেলিগ্রাম। গত শুক্রবার সরকারি সংবাদপোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে টেলিযোগাযোগ বিভাগ ইন্টারনেট সেবা প্রদানকারীদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, টেলিগ্রামে আইন লঙ্ঘনের লক্ষণ দেখা গেছে। চিঠিতে বলা হয়, টেলিগ্রামের কার্যক্রম বন্ধে সেবা প্রদানকারীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ২ জুনের মধ্যে মন্ত্রণালয়কে রিপোর্ট দেবে। সরকারি প্রতিবেদনে জানানো হয়, ভিয়েতনামে টেলিগ্রামের প্রায় ৯ হাজার ৬০০টির মধ্যে ৭০ শতাংশ চ্যানেলে বিষাক্ত ও ক্ষতিকর তথ্য প্রচার করা হচ্ছে। পুলিশ সূত্রের বরাতে বলা হয়, হাজার হাজার সদস্যবিশিষ্ট গ্রুপ ও চ্যানেলে ‘রাষ্ট্রবিরোধী নথি’ ছড়ানো হচ্ছে এবং ‘প্রতিক্রিয়াশীল কার্যক্রমে’ লিপ্ত থাকা হচ্ছে। এ ছাড়া অভিযোগ করা হয়, কিছু গ্রুপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি, মাদক চোরাচালান ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কর্মকাণ্ডেও জড়িত। ভিয়েতনামের কড়া শাসনব্যবস্থা দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে ভিন্নমত দমন করে আসছে। সমালোচকদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কঠোর নজরদারি চলে। ২০২৪ সালে দেশটিতে নতুন আইন চালু হয়, যার আওতায় ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে ও প্রয়োজনে তাদের তথ্য সরকারের কাছে হস্তান্তর করতে বলা হয়। সমালোচকদের মতে, এটি বাক-স্বাধীনতার ওপর আরেকটি হামলা। টেলিগ্রামের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভিয়েতনামের সরকারের পদক্ষেপে আমরা বিস্মিত।’ তিনি জানান, ‘আমরা ভিয়েতনামের পক্ষ থেকে পাওয়া আইনি অনুরোধের উত্তর যথাসময়ে দিয়েছি। ২৭ মে উত্তর দেওয়ার শেষ সময়সীমা এবং আমরা সে অনুযায়ী প্রক্রিয়াজাত করছি।’ ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কারণ টেলিগ্রাম ব্যবহারকারীদের তথ্য ভাগ করে নিতে ব্যর্থ হয়েছে, যা অপরাধ তদন্তের জন্য জরুরি ছিল। গত শুক্রবার পর্যন্ত ভিয়েতনামে টেলিগ্রাম এখনো চালু ছিল। ডেটা রিপোর্ট ওয়েবসাইট অনুসারে, ২০২৫ সালের শুরুতে ভিয়েতনামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭৯.৮ মিলিয়ন। আর ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান এসওএএক্স জানিয়েছে, ভিয়েতনামে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ১.১৮ কোটি। বিশ্বব্যাপী প্রায় একশো কোটি ব্যবহারকারী থাকা টেলিগ্রাম অ্যাপটি নানা সময়ে নিরাপত্তা ও তথ্য ফাঁসের অভিযোগে বিতর্কে জড়িয়েছে। টেলিগ্রামের রুশ বংশোদ্ভূত প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ সমপ্রতি প্যারিস বিমানবন্দরে আটক হন এবং ‘চরমপন্থী ও সন্ত্রাসবাদী’ কনটেন্ট ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত হন। তিনি এখন ফ্রান্সে অবস্থান করছেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারছেন না বলে জানা গেছে। সূত্র : আলজাজিরা।

 


এই বিভাগের আরো খবর