Dhaka ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল বিরল ইতিহাসের সাক্ষী হলো

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৭৭ Time View

আইপিএলের শেষ লগ্নে হঠাতই ধূমকেতুর মতো জ্বলে উঠলো সানরাইজার্স হায়দরবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তাদের শীর্ষে থাকার স্বপ্নে ধাক্কা দিয়েছে প্যাট কামিন্সের দল। টস হেরে যখন হায়দরাবাদ ব্যাট করতে এসেছিল, তখন অনেকেই মনে করেছিল হয়ত এই উইকেটে ১৭০+ রান যথেষ্ট। কিন্তু অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডদের ভালো শুরুর পর মোমেন্টাম পেয়ে যায় তারা। ইশান কিষান এসে এরপর তাণ্ডব চালিয়ে দেন বেঙ্গালুরু বোলারদের ওপর। প্রথম ৪ ওভারেই অভিষেকরা তুলেছিলেন ৫০র বেশি রান। সঙ্গে ঈশানের ৪৮ বলে ৯৪ রানের ইনিংসই সানরাইজার্সকে পৌঁছে দেয় ২৩১ রানে, যা তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে বেঙ্গালুরুর মিডল অর্ডার। ইনিংসের এক বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট হয় তারা। ৪২ রানে ম্যাচ হারায় সেরা দুইয়ে শেষ করার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলো কোহলিদের। এদিকে এই ম্যাচে হায়দরবাদ ২০০র গণ্ডি টপকানোর সঙ্গে সঙ্গেই বিরল এক নজির তৈরি হলো। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ৪২ ইনিংসে ২০০-এর বেশি স্কোর উঠলো। এক মৌসুমে ২০০ ওঠার নিরিখে গত বছরের রেকর্ড ছাপিয়ে গেল এবার। ২০২৪ আইপিএলে ৪১ ইনিংসে ২০০+ রান উঠেছিল। ২০২৩ সালে ৩৭ ইনিংসে উঠেছিল ২০০+ রান। ২০২২ সালে ১৮ ইনিংসে ও ২০১৮ সালে ১৫ ইনিংসে ২০০+ রান উঠেছিল এক আইপিএলে। অর্থাৎ ১৮ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশিবার ২০০+ সংগ্রহ এসেছে আইপিএলে। চলতি মৌসুমে সব থেকে বেশি ৭বার ২০০+ স্কোর করেছে গুজরাট টাইটানস। তার পরেই রয়েছে পাঞ্জাব কিংস, তারা ৬ বার ২০০+ রান করেছেন। লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে ৫ বার করে ২০০র গণ্ডি টপকেছে। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২৫- এ চারবার ২০০+ রান করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ বার ২০০+ রান তুলেছে এই মৌসুমে। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ২ বার করে আইপিএলে ২০০র গণ্ডি টপকেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

আইপিএল বিরল ইতিহাসের সাক্ষী হলো

Update Time : ০১:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫