সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রিন্সেস কেটের নতুন মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

বিদেশ : লন্ডনের ঐতিহাসিক মাদাম তুসো জাদুঘরে নতুন করে স্থান পেয়েছে ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত সদস্য প্রিন্সেস ক্যাথরিনের (কেট মিডলটন) মোমের মূর্তি। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ রানির মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরতেই এই মূর্তিটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। প্রিন্স উইলিয়ামের পাশে কেটের মূর্তিটি রাখা হয়েছে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামেলিয়ার প্রতিকৃতির পাশেই। মূর্তিটি তৈরি করতে নেওয়া হয়েছে একেবারে সামপ্রতিক রাজকীয় সাজের অনুপ্রেরণা—২০২৩ সালের ডিসেম্বরে এক কূটনৈতিক সংবর্ধনায় কেটের পরা পোশাকের আদলে। মূর্তির পরনে রয়েছে জেনি প্যাকহ্যামের ডিজাইন করা উজ্জ্বল গোলাপি গাউন, রুপালি জুতো এবং নীল ফিতা—যা রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের প্রতীক। মাথায় সযত্নে বসানো হয়েছে ‘লাভারস নট’ টিয়ারার হুবহু প্রতিলিপি—যেটি এক সময় প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রতিকৃতিতেও ব্যবহৃত হয়েছিল। জাদুঘরের ম্যানেজার স্টিভ ব্ল্যাকবার্ন বলেন, ‘আমরা চেয়েছি ভবিষ্যৎ রানির সম্মান, সৌন্দর্য ও মর্যাদা যেন এই মূর্তির প্রতিটি খুঁটিনাটিতে প্রতিফলিত হয়। কেট মিডলটনের মূর্তিটি আমাদের টিমের নিখুঁত হাতে তৈরি। ’মূর্তিটিতে আরো সংযোজিত হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের ‘রয়্যাল ফ্যামিলি অর্ডার’ এবং ‘গ্রেভিল ডায়মন্ড চ্যান্ডেলিয়ার’ কানের দুলের নিখুঁত প্রতিরূপ। প্রিন্স উইলিয়ামের মূর্তিতেও আনা হয়েছে নতুনত্ব—কালো স্যুট, সাদা বো-টাই, গার্টার সম্মান এবং সামরিক ব্যাজ পরানো হয়েছে নতুনভাবে। নতুন এই মূর্তির উন্মোচন এমন সময়ে হলো, যখন ৪৩ বছর বয়সী কেট মিডলটন ক্যান্সার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠছেন। ২০২৪ সালের মার্চে তিনি প্রকাশ্যে জানান যে, তিনি কেমোথেরাপি নিচ্ছেন। তার আগেই রাজপ্রাসাদ জানায়, রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত এবং বর্তমানে চিকিৎসাধীন। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর