সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইশরাক সমর্থকদের বিক্ষোভ, গুলিস্তানে যান চলাচল বন্ধ

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিনের বিক্ষোভ শেষে নগরভবন ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়। এর ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন- ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’। গুলিস্তান ব্লকেডের ফলে সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে থাকে যানবাহন। ভোগান্তিতে পড়েন বাস সিএনজিসহ গণপরিবহনের যাত্রীরা। ভিক্টোর ক্লাসিক বাসে থাকা শরীফ উদ্দিন নামের একজন যাত্রী বলেন, উত্তর বাড্ডায় যাবো জরুরি কাজে। কিন্তু প্রায় দুই ঘণ্টা ধরে বাসে বসে আছি। কোনও যানবাহন নড়াচড়া করছে না। সদরঘাট থেকে আসা আজমেরী গ্লোরি নামের বাসের হেলপার সবুজ বলেন, এখনও তেলের টাকা উঠাতে পারিনি। দিনের অর্ধেক এখানেই শেষ। যাত্রীরাও বসে আছে। কখন যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো আল্লাহ জানেন। এদিকে ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রাখেন। ফলে নগরভবনে প্রবেশ করা যাচ্ছিল না এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ছিল। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর