1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

মাদকে জড়িত  কাউকে ছাড় দেয়া হবে না ,পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ মাদকে সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: বাগেরহাটে খুলনা রেঞ্জ ডিআইজি।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন
পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে  সাধারণ মানুষের আগেই  তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।ডিআইজি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকেরা বিভিন্ন অনিয়ম ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। কোনো এলাকায় অপরাধের প্রবণতা বাড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান আর ও বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। থানায় কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল থাকতে হবে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়াতে হবে।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd