Dhaka ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২৪৫ Time View
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার  সুবিদখালীতে মোঃ মুবিন নামের ৫ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ রাকিব আকনের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,
মোঃ লিটন আকন সহ পরিবারের কয়েকজন একত্রে বাসা সংলগ্ন বেড়েরধন নদীতে লাইফ জ্যাকেট পরিধান করিয়ে গোসল করতে নামায় নাতি মুবিনকে। সাঁতার কাটা অবস্থায় হঠাৎ কিছুক্ষন পরে শুধু লাইফ জ্যাকেট ভাসতে দেখে স্বজনরা ডাক চিৎকার দেয়।
 স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরি ও স্থানীয় লোকজন প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি শেষে নদীর তলদেশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০২:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫