সর্বশেষ :
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদ ঘিরে ১৫ দিনে সড়কে ৩৫১ জনের মৃত্যু, আহত হাজারের বেশি মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে ফিরে আশা—অসহায় আত্তাব গাজীর পাশে মানবিক সহায়তা বিএনপি নেতার জীবন বাঁচাতে এগিয়ে এলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে ছাই,অগ্নিদগ্ধে নারী শিশুসহ আহত ৩
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রূপে ঢাকা জাতীয় স্টেডিয়াম

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সাজানো ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রতি সন্ধ্যায়ই জ্বলে উঠে ফ্লাডলাইট। চারটি টাওয়ারের পাশাপাশি কিছু বাল্ব বসানো হয়েছে গ্যালারির শেডের ক্যানোপিতে। ফ্লাডলাইটের আলো এবং সঠিক নিশানা পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে প্রতিদিন। বড় কোনো কাজ বাকি নেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক কথায়, ফিনিশিং। আগামী ১০ জুন এই স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে ৫ জুন একটি ফিফা প্রীতি ম্যাচও হওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। যদিও তারা এখনো প্রতিপক্ষ ঠিক করতে পারেনি। প্রীতি ম্যাচ হোক বা না হোক, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করার কাজ সেরে ফেলছে জাতীয় ক্রীড়া পরিষদ। কবে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে পারবেন? জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আজমুল হক গত বৃহস্পতিবার জানিয়েছেন, ২২ মে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখন ফিনিশিং কাজগুলো করছি। জাতীয় ক্রীড়া পরিষদের এই কর্মকর্তা বলেন, ‘‘বাফুফে থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি যাতে ২২ মে’র মধ্যেই যেন স্টেডিয়াম বুঝিয়ে দিতে পারি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। শুনেছি, ৫ জুন একটি ফেন্ডলি ম্যাচ হবে। সবকিছু মাথায় নিয়েই আমরা কাজ করছি। আমাদের শেষ বড় কাজ ছিল ফ্লাডলাইট স্থাপন। সেটা হয়ে গেছে। এখন আমরা প্রতিদিন ফ্লাডলাইট পরীক্ষা করছি। কয়েকদিনের মধ্যে একজন বিদেশি বিশেষজ্ঞ আসবেন।’’ এই স্টেডিয়ামে ফুটবলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে। ওই বছর ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। তার পর স্টেডিয়াম সংস্কার শুরু হলে এখান থেকে নির্বাসিত হয় ফুটবল। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ফুটবল ফিরছে দেশের প্রধান এই ক্রীড়াভেন্যুতে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে (৫ জুন ম্যাচ না হলে) হোম ম্যাচে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শামিত সোমেরও। কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলা শামিত সোম গত বৃহস্পতিবার কানাডা থেকে ভিডিওবার্তায় দেশের জার্সিতে ম্যাচ খেলার জন্য জন্য মুখিয়ে থাকার কথা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর