সর্বশেষ :
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদ ঘিরে ১৫ দিনে সড়কে ৩৫১ জনের মৃত্যু, আহত হাজারের বেশি মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে ফিরে আশা—অসহায় আত্তাব গাজীর পাশে মানবিক সহায়তা বিএনপি নেতার জীবন বাঁচাতে এগিয়ে এলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে ছাই,অগ্নিদগ্ধে নারী শিশুসহ আহত ৩
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ নাগরিকের কথা নাটক প্রদর্শন করলো নির্মণ সমাজ উন্নয়ন সংস্থা।
রবিবার(২৯ মার্চ) বিকালে বাগেরহাটের রামপা‌লের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক “নাগ‌রি‌কের কথা” ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়।
আবাসন প্রক‌ল্পে বসবাসকারী  তিন শতা‌ধিক নাগ‌রি‌কের উপ‌স্থি‌তি‌তে তা‌দের ম‌ধ্যে স‌চেতনাতা সৃ‌স্টির জন্য এই নাটকের আ‌য়োজন ক‌রা হয়।
নাট‌কে বাল্য বিবাহ, যৌন হয়রানী, পা‌রিবা‌রিক নির্যাতন ও যৌতু‌কের জন্য নির্যাতন প্র‌তি‌রোধ, নারী শিক্ষা ও উপার্জন ক্ষমতা, নারী পুরু‌ষের সমতা প্র‌তিষ্ঠা, স্বামী প‌রিত্যাক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারী‌দের সাম‌জিকভা‌বে হেয় না করা, সরকারী বি‌ভিন্ন সেবাসমূহ নায্যতার ভি‌ত্তি‌তে বন্টন এবং দ‌লিত জন‌গো‌ষ্ঠি বি‌শেষ ক‌রে প্র‌তিবন্ধী, হিজড়া, জে‌লে, ঋ‌ষি, ডোম, কাকড়াচাষী ও অন্যান্য পেশাজীবী মানুষ‌দের সামা‌জিক ও সরকা‌রি কা‌জে সম্পৃক্তকরণ বিষ‌য়ে তথ্য প্রদান করা হয়।
দাতা সংস্থা জিএফএ  কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এর অর্থায়‌নে, আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় এই  নাটক ও লোক সংগীত অনুষ্ঠান প্রদর্শনী আ‌য়োজন ক‌রা হয়।
গৌরম্ভা ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠান উ‌দ্বোধন ক‌রেন স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি আবু মুছা আকুঞ্জি। নাগ‌রিক প্রকল্প এবং নাটক প্রদর্শনীর উ‌দ্দেশ্য  সম্প‌র্কে বর্ননা ক‌রেন নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন। নাটক প্রদর্শনী ক্ষে‌ত্রে বি‌শেষ সহ‌যো‌গিতা ক‌রেন ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি তাস‌লিমা আক্তার বৃ‌ষ্টি, সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক মো:‌মোহতা‌দির ও সা‌বিনা খাতুন, সদস্য সাথী ম‌নি ও ক‌বির আকবর পিন্টু।


এই বিভাগের আরো খবর