সর্বশেষ :
৫ রান পেনাল্টির পর মুস্তাফিজ-পারভেজদের হার দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদ ঘিরে ১৫ দিনে সড়কে ৩৫১ জনের মৃত্যু, আহত হাজারের বেশি মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত থেকে ফিরে আশা—অসহায় আত্তাব গাজীর পাশে মানবিক সহায়তা বিএনপি নেতার জীবন বাঁচাতে এগিয়ে এলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে ছাই,অগ্নিদগ্ধে নারী শিশুসহ আহত ৩
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মব কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বললেন, দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মব কালচারের শিকার হয়ে ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছে। এমনকি আমি নিজেও ২১ ফেব্রুয়ারি এর ভুক্তভোগী। এই কালচার বন্ধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি-বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। তিনি আরও বলেন, সবকিছুকে মব বলা ঠিক হবে না। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা সুসংগঠিত পরিকল্পিত অপরাধ। এর বিরুদ্ধে মামলা হয়, তদন্ত হয় এবং আসামিদের বিচারের আওতায় আনা হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের দাবি থাকবেই, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। আমরা বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।


এই বিভাগের আরো খবর