সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সারা দেশে গ্রেপ্তার ১৫৩৮

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত বুধবার সারা দিন রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার চার জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯০ জন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সারা দিন দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাপাতি, একটি ফোন্ডিং টিপচাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর