সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁস

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি হুমায়ুন কবীর একথা বলেন। তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছি। এ কারণে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। ডিজি বলেন, আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।


এই বিভাগের আরো খবর