সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভারে রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ মে, ২০২৫

ঢাকার সাভারে এক রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধারের খবর জানান সাভার মডেল থানার এএসআই ওবাইদুল ইসলাম। নিহত ৩৪ বছর বয়সী শুকুর আলী সিকদার বিরুলিয়া সামাইর সিকদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন সিকদারের ছেলে। আটক রবিউল এক সময় শুকুর আলীর সঙ্গে কাজ করতেন। এএসআই বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ফেলে গেছে। তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।” তিনি বলেন, “রবিউল ও শুকুর এক সময় একসঙ্গে রঙের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর