সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুটি উচ্চতর গ্রেড পাবেন একটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একই পদে কর্মরত কোনও কর্মচারী দুই বা ততোধিক টাইম স্কেল কিংবা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে, তিনি উচ্চতর গ্রেড পাবেন না বলে জাতীয় বেতন স্কেল স্পষ্টীকরণ পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায় সংশোধন করে গতকাল বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ এই রায় দেন। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী, যারা ২০১৫ সালের আগে একটা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন তাদের দুটি উচ্চতর গ্রেড পেতে আইনি বাধা কাটলো। এর আগে ‘জাতীয় বেতন স্কেল-২০১৫ স্পষ্টীকরণ’ বিষয়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বরের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন কয়েকজন সরকারি চাকরিজীবী। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ৪ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। সে রায়ে স্পষ্টীকরণ পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয়। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেন এবং পরিপত্রটি অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। অবশেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল বুধবার রায় দেছন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


এই বিভাগের আরো খবর