সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গিরিখাতে পড়লো গাড়ি, পাকিস্তানে নিহত ১৩

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিদেশ : পাকিস্তানের সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে রাস্তা থেকে গিরিখাতে গিয়ে পড়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডন। প্রতিবেদন মতে, গত সোমবার রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে গিরিখাতে গিয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। জামশোরোর ডেপুটি কমিশনার (ডিসি) গজনফর কাদরি জানান, যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন এবং তাদের বেশিরভাগই কোহলি সমপ্রদায়ের সদস্য। জামশোরো জেলার থানা বুলা খানের তাউং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, মনে হচ্ছে গাড়ির ‘ব্রেক ফেইল’ করেছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং আহতদের কয়েকজনকে নিকটবর্তী একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে একদিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ১৬ জন নিহত হন। আহত হন আরও ৪৫ জন।


এই বিভাগের আরো খবর