সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গভীর রাতে হাতিরঝিলে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর হাতিরঝিলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আরিফ হোসেন (৩৫)। গত শনিবার গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মগবাজার মোড়ল বাড়ির সংলগ্ন হাতিরঝিলে গোলাগুলি শব্দ পাওয়া যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যায়নি। পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, গোলাগুলি শব্দ পাওয়া গেছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। আহত আরিফ সরদার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় তিনি ওয়ার্কশপের কর্মচারী। আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।


এই বিভাগের আরো খবর