সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বদলে যাচ্ছে পুলিশের লোগো , নেই নৌকা

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্র‍্যায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, “শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোটি হবে এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ।”

চিঠিতে আরও বলা হয়, “বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় জেলা/ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম/লোগো, ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে।”

প্রসঙ্গত, পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে। সেই লোগোতে রয়েছে, পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে একটি শাপলা। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।


এই বিভাগের আরো খবর