সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পহেলা বৈশাখে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীসহ সারাদেশে পহেলা বৈশাখ আনন্দের সঙ্গে উদযাপিত হবে। এলাকাভিত্তিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সময় গত সোমবার কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সরকার সতর্ক থাকবে।


এই বিভাগের আরো খবর