সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোটার হালনাগাদে কর্মকর্তারা অসাধ্য সাধন করেছেন: সিইসি

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঈদ ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন,

“আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মত অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।”

সিইসি জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে আগাচ্ছে।

স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন করে আনায় কমিশনের কর্মকর্তাদের কর্মদক্ষতার প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ শেষে কাজের পরের ধাপ হল ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।


এই বিভাগের আরো খবর