সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশ :  রোববার ভোরে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ’ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই আইএএফ (ইসরাইলি বিমান বাহিনী) কর্তৃক প্রতিহত করেছে।’ এর আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইরান-সমর্থিত গোষ্ঠীটি এই সপ্তাহে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করার পর ইসরাইল এবং হুথিদের মধ্যে উত্তেজনার অংশ হিসেবে সর্বশেষ এই বাধা। গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের নতুন করে আক্রমণ শুরু হওয়ার পর হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে আক্রমণ আরো বাড়ানোর হুমকি দিয়েছিল। গত শুক্রবার রাতে ইসরাইলি সেনাবাহিনীও জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথিরা শনিবার ভোরে জানিয়েছে যে তারা ’বেন গুরিওন বিমানবন্দরকে” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে, এটিকে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো উৎক্ষেপণ বলে অভিহিত করেছে। হুথির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ’ইসরাইলি আকাশসীমা অনিরাপদ থাকবে’। গত সপ্তাহে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারী হামলা শুরু করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তেহরানকে হুতিদের জন্য সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প ।


এই বিভাগের আরো খবর