সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৭০ ফিলিস্তিনি নিহত: সিভিল ডিফেন্স

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বিদেশ : গাজা উপত্যকায় সবশেষ ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত গত মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭০ জনেরও বেশি হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গাজাজুড়ে বাড়িঘর, তাঁবু এবং অন্যান্য স্থান লক্ষ্য করে বিমান হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের একজন কর্মচারীও রয়েছেন। বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে। কিন্তু উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, গাজার ক্রসিং বন্ধ করে দেওয়া এবং জ্বালানি সরবরাহের ওপর অবরোধ প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারীদের কাজকে বিপন্ন করছে। সীমান্তে ইসরায়েলি বিধিনিষেধ অব্যাহত থাকলে পরিষেবাগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল।


এই বিভাগের আরো খবর