সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইতালিয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবি, ৪০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিদেশ : ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ছয়জন অভিবাসনপ্রত্যাশী নিহত ও ৪০ জন নিখোঁজ রয়েছেন।  বুধবার ইতালির প্রধান সংবাদ সংস্থা এএনএসএ ও অন্যান্য গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ঘটনায় ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে ও গতকাল বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন, ৫৬ জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান। তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা। পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন। পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। তবে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকে গ্রিসের দক্ষিণাঞ্চল হয়ে ইতালি পৌঁছানোরও চেষ্টা করেন। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর