Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২০৮ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গত সোমবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার দুপুরের দিকে ওই শিশুকে তার বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ লোকজন ইউসুফকে ঘর থেকে ধরে নিয়ে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, ইউসুফ তার প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইউসুফকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‌্যাশফোর্ড?

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

Update Time : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫