সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৩ মাসের সন্তানকে চুলায় পুড়িয়ে ও মাকে পিটিয়ে হত্যা করল এক নারী!

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শান্তা (২৫) নামের এক নারী তার তিন মাস বয়সী কন্যাশিশুকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। এরপর তার বৃদ্ধা মা হোসনে আরা বেগমকে (৬৫) পিটিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নুনেখোলা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শান্তা প্রথমে তার মেয়ে আশরাফীকে চুলার আগুনে ফেলে পুড়িয়ে হত্যা করেন। এসময় ওই নারীর মা হোসনে আরা বাধা দিতে গেলে তাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর শান্তা নিজেই পাশের বাড়ি গিয়ে জানান, তিনি তার মেয়ে ও মাকে হত্যা করেছেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই শিললুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শান্তাকে আটক করেন এবং লাশ দুটি উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। শান্তাকে (২৫) মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, তিনি তার তিন মাস বয়সী মেয়ে আশরাফীকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় মা হোসনে আরা বেগমকেও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরবর্তীতে শান্তা নিজেই হত্যার কথা স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর