সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি সেচ্ছাসেবক দলের নেতার

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জেরে মির্জাগঞ্জ মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনকে প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি প্রদান করে  সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস সিকদার। বুধবার রাত ৯টার দিকে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ইলিয়াস উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও পশ্চিম সুবিদখালী গ্রামের খলিল সিকদারের ছেলে। এঘটনায় ওই রাতে মির্জাগঞ্জ থানায় ইলিয়াসের বিরুদ্ধে জিডি করে সাংবাদিক সোহাগ। জিডি নং- ৭২৪। জানাযায়, জোরপূর্বক  উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের শাহিনুর বেগম নামে এক নারীর জমি দখলের চেষ্টা এবং মহিলাকে মারধর  করে ওই সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস। পরে শাহিনুর বেগম তার বিরুদ্ধে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ  এবং আদালতে মামলা করে। মামলা নং- ৩৭৯/২০২৫। এর ভিত্তিতে গত ২১ জানুয়ারি মির্জাগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিরোনামে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ১৯ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে সাংবাদিক সোহাগকে কলেজ দেখতে পেয়ে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে আসে ধাক্কা দিয়ে বলে তুই কার অনুমতি নিয়ে  নিউজ করছো।নিউজ করা দেখামুনে। এই মূহুর্তে এলাকা ছাড়বি।পরবর্তীতে তোরে মির্জাগঞ্জে দেখলে শেষ করে ফেলবো।পরে আশপাশের লোক ছুটে এসে পরিস্থিতি শান্ত করে।এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, জিডি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর